মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:১০, ২৬ জুলাই ২০২০
সাংবাদিক এম এ সালাম হাসপাতালে ভর্তি
মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক এম এ সালাম শারীরিক অসুস্থতা নিয়ে সিলেট নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এম এ সালামের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ ক’দিন ধরে জ্বর, কাশিসহ শারীরিক সমস্যায় ভুগছিলেন। শনিবার (২৫ জুলাই) রাতে তার শ্বাসকষ্ট দেখা দেয়, কাশি ও জ্বর বেড়ে যায়। এ অবস্থায় তাকে জরুরিভিত্তিতে নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে অক্সিজেন সাপোর্টসহ যাবতীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে তার করোনাভাইরাসের নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে। জানা গেছে বর্তমানে তার অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক মাত্রায় (৯৬) রয়েছে।
পরিবারের পক্ষ থেকে এম এ সালামের জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
এম এ সালাম বর্তমানে দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে একজন। তিনি ষাটের দশকে সাংবাদিকতা শুরু করেন। সাংবাদিকতার শুরু থেকে তিনি দেশের সুপ্রাচীন ও ঐতিহ্যবাহি দৈনিক সংবাদ পত্রিকার সাথে যুক্ত। বর্তমানে তিনি দৈনিক সংবাদের মৌ্লভীবাজার জেলা বার্তা পরিবেশক এবং চ্যানেল আই এবং রেডিও টুডে’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
তার হাত ধরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। মৌলভীবাজার প্রেসক্লাব ঢাকা জাতীয় প্রেসক্লাবের পরে দেশের দ্বিতীয় প্রেসক্লাব। প্রতিষ্ঠার পর থেকে এম এ সালাম বিভিন্ন মেয়াদে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























