ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১, ২৭ জুলাই ২০২০
আপডেট: ২০:৪৫, ২৭ জুলাই ২০২০

মৌলভীবাজারে সুস্থ হয়ে উঠলেন পাঁচশর বেশি করোনা রোগী

মৌলভীবাজার জেলায় ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন অর্ধেকের বেশি করোনা সংক্রমিত রোগী। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার ২২ জন কোভিড রোগী সুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে।

এরই সাথে গতকাল রোববার (২৬ জুলাই) সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া একজন বড়লেখা উপজেলার বাসিন্দা। তবে সেই সময় জেলার কেউ করোনা সংক্রমিত হয়ে মারা যান নি। 

২৪ ঘণ্টায় সুস্থদের মধ্যে রাজনগরে ৩ জন, বড়লেখায় ৬ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৯ জন এবং সদর হাসপাতালের ২ জন আছেন বলে মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মৌলভীবাজার জেলায় বর্তমানে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯১৯ জনে। এর মধ্যে সদরে ৪৭ জন, রাজনগরে ৬২ জন, কুলাউড়ায় ১৩৭ জন, বড়লেখায় ৬৬ জন, কমলগঞ্জে ৯২ জন, শ্রীমঙ্গলে ৯৪ জন, জুড়ীতে ৭৮ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩৪৩ জন রয়েছেন।     

জেলায় এখন পর্যন্ত করোনাকে জয় করেছেন ৫১৭ জন। যার মধ্যে সদরে ১২ জন, রাজনগরে ৫১ জন, কুলাউড়ায় ১১৩ জন, বড়লেখায় ৫৩ জন, কমলগঞ্জে ৬৬ জন, শ্রীমঙ্গলে ৭০ জন, জুড়ীতে ৫৪ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৯৮ জন রয়েছেন।        

মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০ জন। বিভিন্ন উপজেলায় হাসপাতালে ভর্তি আছেন ৮৭ জন করোনা রোগী। জেলায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে গেছেন ৩ হাজার ১৭২ জন। যাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৮৮ জন।   

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়