কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে গুড নেইবারসের ঈদ খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বেসরকারী আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র উদ্যোগে ৮৫০ টি শিশু পরিবারের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে।
সোমবার দুপুরে ”গুড বাজার জিএনবি”এর শুভ উদ্ভোধন করা হয়।তিনদিনের এই বাজার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো.রফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, কমলগঞ্জ থানার এসআই মো. সিরাজুল ইসলাম, ওয়ার্ড মেম্বার মনিন্দ্র সিংহ, গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র ম্যানেজার রোমিও রতন গমেজ, প্রোগ্রাম ইনচার্জ প্রবীর নকরেকসহ বিভিন্ন কর্মকতাবৃন্দ।
গুড বাজারের এই কার্যক্রম ৩ দিন ব্যাপী আগামী ২৯ শে জুলাই পর্যন্ত চলবে। এখানে মোট ১৪ শ’ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে চাল ৬ কেজি, পোলাও চাল ১ কেজি, লবন ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, সেমাই ১প্যাকেট, চিনি ১ কেজি, আলু ১ কেজি, পিয়াজ ১ কেজি, দুধ ২৫০ গ্রাম, ব্যাকট্রল সাবান ২টি, জিঙ্ক ১ বোতল, সিভিট ট্যাবলেট ১ পাতা, শাড়ি, লুঙ্গি, গেঞ্জি, মেহেদি, চুলের ব্যান্ড ও বাচ্চাদের জন্য খেলনা ছিল। যারা এই সাহায্য নেয় তারা তাদের চাহিদা অনুসারে বিনামূল্যে তাদের পছন্দের পণ্যটি গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজের গুড বাজার থেকে সংগ্রহ করতে পারবে।
আইনিউজ/এসডিপি/ এনএম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























