মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের জেলা প্রশাসকের সাথে যুবলীগের সৌজন্য সাক্ষাৎ
মৌলভীবাজারে সদ্য যোগদানকারী জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সাথে জেলা যুবলীগ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৭ জুলাই) সকালে জেলা প্রশাসকের কাযালয়ে জেলা প্রশাসক নাহিদ আহসানের হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।
এ সময় জেলা যুবলীগ সহসভাপতি বিকাশ ভৌমিক, মুহিবুর রহমান কাবুল, শামীম আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ সেলিম হক, পান্না দত্ত, সাংগঠনিক সুমেষ দাশ যীশু, শেখ রুমেল আহমদ,কয়ছর আহমদ, হোসেন মোহাম্মদ ওয়াহিদ সৈকতসহ জেলা যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, তারুণ্যই শক্তি- প্রধানমন্ত্রীর এ শ্লোগান নিয়ে জেলা প্রশাসন কাজ করছে। আর দেশের উন্নয়নে কাজ করতে জেলার যুব সমাজকে আপনারা সু-সংগঠিত করছেন। প্রশাসনের সাথে আপনাদের পারস্পরিক সুসম্পকের মাধ্যমে বেকার যুবকদের যুব শক্তিতে পরিণত করতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে ও মাদক নির্মুল করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























