নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে আরও ১৬ জনের করোনা শনাক্ত
রোববার (২৭ জুলাই) মৌলভীবাজার জেলায় আরও ১৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। একইদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৪ জন কোভিড রোগী। এ সময় জেলার কেউ মারা যান নি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জেলার করোনা পরিস্থিতির তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনে দেখা গেছে, রোববার শনাক্ত ১৬ জনের মধ্যে রাজনগরে ২ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ৪ জন এবং জুড়ীতে ৭ জন রয়েছেন।
মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯৩৫ জনের। জেলায় মোট শনাক্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৩১ জন। অন্যদিকে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১০ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























