ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৪, ২৮ জুলাই ২০২০
আপডেট: ১৬:৪৬, ২৮ জুলাই ২০২০

মৌলভীবাজারে সিএনজি চালকদের সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ইমামবাজারে সিএনজিচালিত অটোরিকশা কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ফজলু মিয়া (২৭) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছে ৫জন। 

নিহত চালক ফজলু মিয়া সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কালিয়ারগাঁও গ্রামের কনর মিয়ার ছেলে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্থানীয় ইমামবাজারে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন সিএনজি চালক ইলিয়াস ও স্থানীয় ইউপি সদস্য ছালিক মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ইমামবাজারস্থ সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড কমিটিকে নিয়ে বিরোধ চলে আসছে। কয়েকদিন পর পর এরকম সংঘর্ষ হতো তাদের মাঝে। এদিকে এ নিয়ে মঙ্গলবার দুপুরেও সংঘর্ষের ঘটনা ঘটে ।

ঘটনার একপর্যায়ে ছুরিকাঘাতের শিকার হন ফজলু মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান এবং তার মৃত্যু হয়। আহতরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, সিএনজি ড্রাইভারদের সংঘর্ষে একজন মারা যান। আহত হয়েছেন আরও ৫ জন। ২ জনকে আটক করা হয়েছে মামলা দায়েরের প্রস্তুতি চলছে । ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়