মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:৫৩, ২৮ জুলাই ২০২০
‘নো-মাস্ক, নো সেল’
‘নো-মাস্ক, নো সেল’ -মাস্ক নাই তো দোকানে বিক্রিও করা যাবে না। মাস্ক পড়লে দেওয়া হচ্ছে ফুল ও চকলেট। আর যারা মাস্ক না থাকলে পড়িয়ে দেওয়া হচ্ছে মাস্ক।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ক্যাম্পেইন নিয়ে মাঠে নেমেছে মৌলভীবাজার পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শহরের পশ্চিমবাজার থেকে ক্যাম্পেইন শুরু হয়। জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার ফারুক আহমেদ-এর নেতৃত্ব সচেতনতা ক্যাম্পেইনে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনসহ জেলা পুলিশের সদস্যরা।
এতে যোগ দেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। এ সময় তারা দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী, পথচারী এবং গাড়ির যাত্রীদের মাস্ক পড়িয়ে দেন।
যারা মাস্ক পড়েছেন তাদের দেওয়া হয় ফুল ও চকলেট। আর যারা মাস্ক পড়েন নি, তাদের পড়িয়ে দেওয়া হয় মাস্ক।
ক্যাম্পেইন চলাকালে ‘করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাজারে প্রবেশ নিষেধ’- ব্যানার লিখে জনগণকে সচেতন করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা শহরসহ ৭টি উপজেলার মোড়ে মোড়ে ও জনবহুল স্থানে সচেতনতামূলক ব্যানার টানানো হয়েছে। মাস্ক বিতরণ করা হচ্ছে। তারপরও কেউ স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























