ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৪, ২৯ জুলাই ২০২০

বড়লেখায় পৃথকস্থান থেকে দুটি লাশ উদ্ধার

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলার পাখিয়ালায় রাস্তার পাশ থেকে মো. সমেত মিয়া (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে উপজেলার বাদেজঙ্গল গ্রাম থেকে আবু বকর (২৭) নামে এক কাতার প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে পৃথকস্থান থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। নিহত বৃদ্ধ সমেত মিয়া উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত সিদেক আলীর ছেলে।আর নিহত প্রবাসী আবু বকর বাদেজঙ্গল গ্রামের শামীম আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পৌরশহরের পাখিয়ালা এলাকার ঈদগাহর পাশে স্থানীয় লোকজন এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি থানা-পুলিশকে জানান। খবর  পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। এসময় নিহত ব্যক্তির পকেট থেকে  ভিক্ষার টাকা ও একটি ব্যাগে কিছু চাল পাওয়া যায়।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন দেবনাথ বুধবার (২৯ জুলাই)বিকেলে বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। ওই ব্যক্তি ভিক্ষুক। তাঁর পকেট থেকে ভিক্ষার টাকা ও একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগে কিছু চাল রয়েছে। দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। হয়তো হঠাৎ পেশার বেড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে উপজেলার বাদেজঙ্গল গ্রামের আবু বকর (২৭) দীর্ঘদিন ধরে কাতারে ছিলেন। ছুটি পেয়ে গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে তিনি দেশে আসেন। রাতে তিনি পরিবারের সবার সাথে রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান।বুধবার সকালে তাঁর কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পায়।

খবর পেয়ে বেলা একটায় পুলিশ সেখানে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) হযরত আলী বলেন, আবু বকরের পরিবার জানিয়েছে, তিনি দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। একারণে তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করা হয়েছে। মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।এটি হত্যা না আত্মহত্যা তা এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আইনিউজ/এসডিপি/এ.জে লাভলু  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়