নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৪১, ২৯ জুলাই ২০২০
মৌলভীবাজারে ২৮ জন শনাক্তের দিনে মৃত্যু ২
মৌলভীবাজার জেলায় মঙ্গলবার (২৮ জুলাই) নতুন ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই সাথে মারা গেছেন জেলাটির দুইজন করোনা সংক্রমিত ব্যক্তি। তবে গত ২৪ ঘণ্টায় জেলার কোনো কোভিড রোগী সুস্থ হওয়ার তথ্য পাওয়া যায় নি।
জেলায় নতুন শনাক্ত ২৮ জনের মধ্যে মধ্যে সদরে ৪ জন, কুলাউড়ায় ২ জন, বড়লেখায় ৮ জন, কমলগঞ্জে ২ জন, জুড়ীতে ২ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালের ১০ জন রয়েছেন। মৌলভীবাজার জেলায় মৃত ২ জনের মধ্যে জুড়ীতে একজন এবং সদর হাসপাতালের একজন রয়েছেন।
বুধবার (২৯ জুলাই) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জেলার করোনা পরিস্থিতির তথ্য পাওয়া গেছে।
মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯৬৩ জনের। জেলায় মোট শনাক্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৩১ জন। অন্যদিকে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১২ জন।
বর্তমানে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় হাসপাতালে ভর্তি আছেন ৮৯ জন করোনা সংক্রমিত ব্যক্তি। জেলাটিতে এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে গেছেন ৩ হাজার ১৮২ জন। যাদের মধ্যে ৩ হাজার ১০৫ জন ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























