মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৪:৫২, ১ আগস্ট ২০২০
বিকাল ৫টার মধ্যে মৌলভীবাজার শহরের বর্জ্য অপসারণ করা হবে : মেয়র
আশা করছি বিগত বছরগুলোর মতো এবারও বিকাল ৫টা থেকে ৬টার মধ্যে বর্জ্য অপসারণ হবে। শহরে কোরবানির রক্ত-গন্ধ, বর্জ্য থাকবে না। কেউ যেন যত্রতত্র কোরবানির পশু জবাই করে পরিবেশ দূষণ না করেন এবং রাস্তাঘাটে, ড্রেনে, খাল বা ছড়ায় কোরবানির বর্জ্য না ফেলতে শহরবাসীর প্রতি আহবান জানান মেয়র।
বিকাল ৫ টা থেকে ৬ টার মধ্যে মৌলভীবাজার শহরের বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। এই সময়ের মধ্যে শহরের রাস্তাঘাট-অলিগলি তকতকে-ঝকঝকে ও কোরবানির রক্তের বর্জ্য-গন্ধমুক্ত করা হবে বলে আইনিউজকে জানিয়েছেন মেয়র ফজলুর রহমান। বর্জ্য অপসারণের পরপর জীবাণুমুক্তকরণে নগরজুড়ে জীবাণুনাশক স্প্রে করা হবে বলে জানান তিনি।
কেউ যেন যত্রতত্র কোরবানির পশু জবাই করে পরিবেশ দূষণ না করেন এবং রাস্তাঘাটে, ড্রেনে, খাল বা ছড়ায় কোরবানির বর্জ্য না ফেলতে শহরবাসীর প্রতি আহবান জানান মেয়র।
মেয়র ফজলুর রহমান জানান, জ্যেষ্ঠ কাউন্সিলর মনবীর রায় মঞ্জুর নেতৃত্বে দুপুর ২ টা থেকে পৌরসভার ৯টি টিম বর্জ্য অপসারণ কাজ শুরু করেছে। এ টিমে আরো আছেন কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী রণধীর রায় কানু এবং কনজারভেন্সি ইন্সপেক্টর আব্দুল মতিন। মাঠে থেকে সার্বক্ষণিক বিষয়টি মনিটর করছেন মেয়র নিজে। তিনি বলেনৈ, ‘আশা করছি বিগত বছরগুলোর মতো এবারও বিকাল ৫টা থেকে ৬টার মধ্যে বর্জ্য অপসারণ হবে। শহরে কোরবানির রক্ত-গন্ধ, বর্জ্য থাকবে না।’
তবে এক্ষেত্রে কোরবানি দাতা নগরবাসীর সহযোগিতা কামনা করেন মেয়র। তিনি বলেন, ‘পৌরসভার গাড়ি প্রতিটি এলাকায় গিয়ে বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং স্টেশনে ফেলবে। সড়কে ব্লিচিং দিয়ে ধুয়ে পরিস্কার করে দেবে। কোরবানিদাতা যেন এসব রক্ত-বর্জ্য আশেপাশে খালবিল, ড্রেন, ছড়ায় না ফেলেন। সেজন্য বিনীত অনুরোধ করছি। কোনোভাবেই কোদালিছড়ায় বর্জ্য-রক্ত ফেলবেন না। পরিবেশ দূষিত করবেন না।’
এদিকে করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদগাহ বা খোলা মাঠে ঈদুল-আজহার জামাত হয়নি। গত ঈদুল-ফিতররের ধারাবাহিকতায় শহরের বিভিন্ন জামে মসজিদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৭ টায় হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ মসজিদে নামাজ আদায় করেন স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ আহমদ এমপি, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মেয়র ফজলুর রহমানসহ বিশিষ্টজনেরা। এ সময় করোনা পরিস্থিতির কারণে সবাইকে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় আহবান জানান মেয়র। কেউ যেন যত্রতত্র কোরবানির পশু জবাই করে পরিবেশ দূষণ না করেন এবং রাস্তাঘাটে, ড্রেনে, খাল বা ছড়ায় কোরবানির বর্জ্য না ফেলতে নগরবাসীর প্রতি আহবান জানান তিনি।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























