মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৩৬, ১ আগস্ট ২০২০
সন্ধ্যার মধ্যেই কোরবানির পশুর বর্জ্যমুক্ত মৌলভীবাজার শহর
বিকাল ৬ টার মধ্যেই অপসারণ হলো মৌলভীবাজার শহরের কোরবানির পশুর বর্জ্য। ছিটানো হয়েছে ব্লিচিংসহ জীবাণুনাশক।
এ ব্যাপারে মেয়র ফজলুর রহমান বলেন, ‘কথা দিয়েছিলাম সন্ধ্যার মধ্যে বর্জ্য অপসারণ করে জীবাণুনাশক স্প্রে করা হবে। কাউন্সিলরগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী এবং পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতায় সেটা সম্ভব হয়েছে। পৌরবাসি সন্ধ্যার মধ্যেই দেখতে পেয়েছেন তকতকে-ঝকঝকে মৌলভীবাজার শহরের সড়ক ও অলিগলি।’
মেয়র জানান, জ্যেষ্ঠ কাউন্সিলর মনবীর রায় মঞ্জুর নেতৃত্বে দুপুর ২ টা থেকে পৌরসভার ৯টি টিম বর্জ্য অপসারণ কাজ শুরু করে। এ টিমে আরো ছিলেন কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী রণধীর রায় কানু এবং কনজারভেন্সি ইন্সপেক্টর আব্দুল মতিন। মাঠে থেকে সার্বক্ষণিক বিষয়টি মনিটর করেন মেয়র নিজে।

কেউ যেন যত্রতত্র কোরবানির পশু জবাই করে পরিবেশ দূষণ না করেন এবং রাস্তাঘাটে, ড্রেনে, খাল বা ছড়ায় কোরবানির বর্জ্য না ফেলেন, সেজন্য শহরবাসীর প্রতি আহবান জানিয়েছিলেন মেয়র। কোনোভাবেই কোদালিছড়ায় বর্জ্য-রক্ত না ফেলা ও পরিবেশ দূষণ না করার অনুরোধ জানিয়েছিলেন।
পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর আব্দুল মতিন বলেন, ‘পৌরসভার গাড়ি প্রতিটি এলাকায় গিয়ে বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং স্টেশনে ফেলেছে। সড়কে ব্লিচিং দিয়ে ধুয়ে পরিস্কার করা হয়েছে। কোরবানিদাতা যেন পশুর রক্ত-বর্জ্য আশেপাশে খালবিল, ড্রেন, ছড়ায় না ফেলেন। মেয়র মহোদয়ের সে নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করেছি।’
এদিকে করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদগাহ বা খোলা মাঠে ঈদুল-আজহার জামাত হয়নি। গত ঈদুল-ফিতররের ধারাবাহিকতায় শহরের বিভিন্ন জামে মসজিদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৭ টায় হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ মসজিদে নামাজ আদায় করেন স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ আহমদ এমপি, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মেয়র ফজলুর রহমানসহ বিশিষ্টজনেরা। এ সময় করোনা পরিস্থিতির কারণে সবাইকে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় আহবান জানান মেয়র। কেউ যেন যত্রতত্র কোরবানির পশু জবাই করে পরিবেশ দূষণ না করেন এবং রাস্তাঘাটে, ড্রেনে, খাল বা ছড়ায় কোরবানির বর্জ্য না ফেলতে নগরবাসীর প্রতি আহবান জানান তিনি।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























