ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৮, ২ আগস্ট ২০২০
আপডেট: ১৩:৪০, ২ আগস্ট ২০২০

বড়লেখায় করোনা কেড়ে নিল আরেও একজনের প্রাণ

মৌলভীবাজারের বড়লেখায় প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও একজনের প্রাণহানি ঘটেছে। গতকাল শনিবার (০১ আগস্ট) দিবাগত রাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে।

মৃতের নাম খায়রুন নেছা (৮০)। তিনি বড়লেখা সদর ইউপির মুছেগুল গ্রামের মৃত মিয়াজান আলীর স্ত্রী। রোববার সকালে স্বাস্থ্যবিধি মেনে ওই নারীকে দাফন করা হয়েছে। এনিয়ে বড়লেখা উপজেলায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, খায়রুন নেছা দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। হঠাৎ তাঁর জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। গত ২৪ জুলাই তাঁকে সিলেট ওসামীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৫ জুলাই তাঁর করোনা পজিটিভ আসে। পরদিন ২৬ জুলাই তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রত্নদীপ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে রোববার দুপুরে বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর বাড়ি লকডাউন করা হয়েছে।

আইনিউজ/এসডিপি/এ.জে লাভলু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়