নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৩৫, ৩ আগস্ট ২০২০
মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা এক হাজার ছুঁই ছুঁই
সময়ের সাথে পাল্লা দিয়ে মৌলভীবাজারে বাড়ছে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলাটিতে আরও ৫ জন করোনা আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ফলে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১ হাজারের কাছাকাছি চলে এসেছে।
সোমবার (৩ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ সকল তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেখা গেছে, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫ জনের মধ্যে রাজনগরে ৪ জন এবং কুলাউড়ায় ১ জন রয়েছেন। এ সময় জেলায় কেউ সুস্থ বা মারা যান নি।
নতুন ৫ জনসহ বর্তমানে মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯৯১ জনে। যাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭১ জন। মোট আক্রান্তের মধ্যে মারা গেছেন ১৩ জন। জেলাটির বিভিন্ন উপজেলায় হাসপাতালে ভর্তি আছেন ৯২ জন করোনা রোগী।
মোট শনাক্ত ৯৯১ জনের মধ্যে সদরে ৫৮ জন, রাজনগরে ৭২ জন, কুলাউড়ায় ১৪০ জন, বড়লেখায় ৭৮ জন, কমলগঞ্জে ৯৭ জন, শ্রীমঙ্গলে ৯৯ জন, জুড়ীতে ৯১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩৫৬ জন রয়েছেন।
সুস্থ ৫৭১ জন রোগীদের মধ্যে সদরে ২১ জন, রাজনগরে ৬০ জন, কুলাউড়ায় ১১৩ জন, বড়লেখায় ৫৩ জন, কমলগঞ্জে ৭৮ জন, শ্রীমঙ্গলে ৮৩ জন, জুড়ীতে ৫৪ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ১০৯ জন রয়েছেন।
জেলায় মৃত্যুবরণকারী ১৩ জনের মধ্যে রাজনগরে ১ জন, কুলাউড়ায় ১ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৩ জন, জুড়ীতে ২ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩ জন রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























