নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ৪ আগস্ট ২০২০
প্রাণীপ্রেমী কাজল হাজরা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাওর থেকে এক শিকারী ফাঁদ পেতে ধরেছিলো দুটি বক পাখি। পরে সেই বক পাখিগুলোকে বিক্রির জন্যে নিয়ে আসে শহরে। শহরে বিক্রির জন্য দাঁড়িয়ে থাকলে এই বক পাখিগুলো দুটির উপর চোখ পড়ে এক যুবকের। এগিয়ে যায় সে। অনুরোধ করে বকপাখিগুলোকে অবমুক্ত করে দেওয়ার জন্য। শিকারী শুনতে রাজি হয়নি সে কথা। কিন্তু যুবক নাছুরবান্দা, পাখিগুলোকে মুক্ত করে ছাড়বেই। শিকারীর সাথে কথায় পেরে না উঠে শেষমেষ কোন উপায় না দেখে পকেট থেকে সাড়ে ৩শ টাকা বের করে অই শিকারীর কাছ থেকে বকগুলোকে উদ্ধার করে সে। পরে পাখিগুলো তার জন্য ফের উড়তে পারে মুক্ত আকাশে। ঘটনাটি সোমবার বিকেলে শ্রীমঙ্গল শহরের একটি বাজারে।
পাখিগুলোকে মুক্ত আকাশে ফেরত পাঠায় কাজল হাজরা নামের এক যুবক। সে একজন আলোকচিত্রী। পাখির ছবি তোলাই তার নেশা। পাখির ছবি তুলতে তুলতে পাখির জন্য বিশাল ভালোবাসা জন্ম নিয়েছে তার। সেই ভালোবাসার জন্য পাখি হত্যার বিরুদ্ধে সে।
কাজল হাজরা বলেন, শিকারীকে অনেক অনুরোধ করেছি পাখিগুলো ছেড়ে দিন। শিকারী তা করতে রাজি হচ্ছিলো না। শিকারীর কাছ থেকে কিনে না নিতাম তাহলে বক পাখিগুলো কেউ কিনে নিয়ে কেটেকুটে রান্নাকরে খেয়ে ফেলতো। এসব ভেবেই আমি পকেটে থাকা সাড়ে ৩শত টাকা দিয়ে পাখিগুলো ক্রয় করে আজ (মঙ্গলবার) ভোরে আরেক ওয়াল্ড লাইফ আলোকচিত্রী খোকন থৌনাইজামকে চা বাগান ঘেরা একটি লেকে পাখিগুলো ছেড়ে দিয়েছি।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























