নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে করোনাজয়ীর সংখ্যা ছয়শ ছাড়িয়েছে
মৌলভীবাজার জেলায় আক্রান্ত বাড়লেও করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠছেন অনেকেই। ইতোমধ্যে জেলায় সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ছয়শ ছাড়িয়েছে।
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১০ জন। একই সময় সুস্থ হয়ে উঠেছেন ৩১ জন কোভিড-১৯ রোগী। সেই সময় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যান নি।
বুধবার (৫ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে জেলার করোনা পরিস্থিতির সার্বিক চিত্র জানা গেছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার একদিনে ৩১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। যাদের মধ্যে সদরে ৮ জন, কুলাউড়ায় ৮ জন, শ্রীমঙ্গলে ৩ এবং সদর হাসপাতালের ১২ জন রয়েছেন।
নতুন শনাক্ত ১০ জনের মধ্যে রাজনগরে ৩ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৬ জন রয়েছেন।
সুস্থ হয়ে উঠা ৩১ জন নিয়ে মৌলভীবাজার জেলায় করোনাজয়ীর সংখ্যা দাঁড়াল ৬১৪ জনে। এখন পর্যন্ত জেলাটিতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১০ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৩ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























