মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১২:৩১, ৬ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর নির্দেশে আজিজুর রহমানকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে
ছবি- সংগৃহীত
করোনায় আক্রান্ত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার আনা হচ্ছে।
জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সজিব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হবে।
তিনি জানান, গত কয়েকদিন ধরে আজিজুর রহমান করোনার উপসর্গে ভুগছিলেন। আজ তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। খবরটি প্রধানমন্ত্রী জানার পর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকা নেয়ার নির্দেশ দেন। বর্তমানে প্রস্তুতি চলছে। রাতেই হেলিকপ্টারে ঢাকা নেয়া হবে।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌউহীদ আহমদ বলেন, আমাদেরকে অফিসিয়ালি নিশ্চিত করা হয়নি এখনো। তবে মৌখিকভাবে ল্যাব থেকে নিশ্চিত হয়েছি তিনি করোনা পজিটিভ। ঢাকায় নেওয়া হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি। গতকাল আজিজুর রহমানের নমুনা কালেকশন করা হয়।
আজিজুর রহমান কর্মজীবনে বর্তমানে মৌলভীবাজার জেলা পরিষদ ও রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজিজুর রহমানের পরিবারের পক্ষ থেকে রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া ও আশির্বাদ চাওয়া হয়েছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























