নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে ৩৬ জন শনাক্তের দিনে সুস্থ ১৪
মৌলভীবাজারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১৪ জন কোভিড-১৯ রোগী। তবে এ সময় কেউ মারা যান নি।
নতুন শনাক্তের মধ্যে সদরে ২ জন, কুলাউড়ায় ৫ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ১ জন, শ্রীমঙ্গলে ৯ জন এবং সদর হাসপাতালে ১৮ জন রয়েছেন। সুস্থ হওয়া ১৪ জনের মধ্যে সদরে ৬ জন, বড়লেখায় ৫ জন এবং শ্রীমঙ্গলে ৩ জন রয়েছেন।
নতুন শনাক্ত ৩৬ জনকে নিয়ে মৌলভীবাজার জেলায় আকান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৬ জনে। যার মধ্যে সুস্থ হয়েছেন অর্ধেকের বেশি ৬২৮ জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন জেলার ১৩ জন।
বিভিন্ন উপজেলায় হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৯৪ জন করোনা রোগী। জেলায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে গেছেন ৩ হাজার ১৯৭ জন। যাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ১২৪ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























