নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৫৭ জনে
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন জেলার ১ জন কোভিড-১৯ রোগী। গত ২৪ ঘণ্টায় এই জেলার কোনো ব্যক্তির করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়ার তথ্য পাওয়া যায় নি।
শুক্রবার (৭ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে জেলার করোনা পরিস্থিতির তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনে দেখা গেছে, নতুন শনাক্ত ১১ জনের মধ্যে কুলাউড়ায় ৩ জন, কমলগঞ্জে ১ জন, শ্রীমঙ্গলে ২ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৫ জন রয়েছেন। সুস্থ হওয়া একজন শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।
বর্তমানে মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৭ জন। এর মধ্যে সদরে ৬০ জন, রাজনগরে ৭৫ জন, কুলাউড়ায় ১৪৮ জন, বড়লেখায় ৭৯ জন, কমলগঞ্জে ৯৯ জন, শ্রীমঙ্গলে ১১৫ জন, জুড়ীতে ৯১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩৯০ জন রয়েছেন।
তবে জেলায় ইতোমধ্যে মোট আক্রান্তের অর্ধেকের বেশি করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত এই জেলায় করোনাকে জয় করেছেন ৬২৯ জন। আর মারা গেছেন ১৩ জন। বর্তমানে এ জেলায় ২২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























