ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৮, ৮ আগস্ট ২০২০
আপডেট: ১৪:১১, ৮ আগস্ট ২০২০

জুড়ী থানার নতুন ওসি সঞ্জয় চক্রবর্তী

মৌলভীবাজারের জুড়ী থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন সঞ্জয় চক্রবর্তী। শুক্রবার (৭ আগস্ট) তিনি জুড়ী থানায় যোগদান করেন।

এর আগে তিনি কুলাউড়া থানার ওসি(তদন্ত) হিসেবে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। কুলাউড়ায় যোগদানের আগে সিলেট ডিবি পুলিশের এসআই সিলেটের কোম্পানিগঞ্জ থানা, মৌলভীবাজার মডেল থানায় কর্মরত ছিলেন। সঞ্জয় চক্রবর্তীর বাড়ি হবিগঞ্জ জেলার  মাধবপুর উপজেলার আদাঔর গ্রামে।

সঞ্জয় চক্রবর্তী বলেন, মাদক নির্মূল, সততা এবং কর্তব্যপরায়ন হয়ে জুড়ী থানার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা কাজ করবাে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে পূর্বের ন্যায় জুড়ীর আইনশৃঙ্খলা ভালো থাকবে।

এদিকে জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার শুক্রবার বড়লেখা থানার ওসি হিসেবে  যোগদান করেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়