ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৭, ৮ আগস্ট ২০২০
আপডেট: ২১:১৯, ৮ আগস্ট ২০২০

প্রতিবন্ধী ঝুমার বাড়িতে সিএফ ইউনিটি ক্লাবের উপহার সামগ্রী

খেলাধুলার পাশাপাশি সমাজসেবার জন্য পরিচিত সিএফ ইউনিটি ক্লাব। এবার তারই পরিপ্রেক্ষিতে ক্লাবটির পক্ষ থেকে এক প্রতিবন্ধী পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সিএফ ইউনিটি ক্লাবের প্রতিষ্ঠাতা জাবেদ আহমদ শনিবার (৮ আগস্ট) শহরতলির বালিকান্দি গ্রামের শারীরিক প্রতিবন্ধী ঝুমা বেগমের বাড়িতে গিয়ে সেসকল খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। 

এ সময় জাবেদ আহমদ বলেন, খেলাধুলার পাশাপাশি সমাজসেবামূলক কাজ করে যাবে সিএফ ইউনিটি ক্লাব। ওই প্রতিবন্ধী পরিবারের মাঝে খাবার উপহার দিতে পেরে খুব ভালো লাগছে। সমাজের সকল বিত্তবানদের আহবান করছি আপনার আশেপাশের গরিব আসহায় প্রতিবন্ধী পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

সিএফ ইউনিটি ক্লাবের উপহার সামগ্রীতে ছিল ৩০ কেজি চাল, ৫ লিটার তেল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি ডাল, ৫ কেজি আলু, ৫০০ গ্রাম মরিচ, ৫০০ গ্রাম হলুদ, ১ টি সাবান, ৫০০ গ্রাম হুইল পাউডার, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম দুধ, ২ কেজি চিনি, ৫০০ গ্রাম চা পাতা ও ২ প্যাকেট সেমাই। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়