সিলেট প্রতিনিধি
মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামী নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার বৌলাছড়া চা-বাগান বস্তিতে। এ চা-শ্রমিক দম্পতির তিনটি কন্যা সন্তান রয়েছে।
চা-শ্রমিক দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আব্দুস ছালেক জানিয়েছেন, রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে বৌলাছড়া চা-বাগান থেকে খবর পাওয়া যায় যে দু‘জন চা-শ্রমিক হত্যার ঘটনা ঘটেছে। এতে শ্রীমঙ্গল থানা পুলিশ সকালেই বৌলাছড়া চা-বাগান বস্তিতে গিয়ে উপস্থিত হন। এ সময় পুলিশ একটি মাটির ঘরে ঢুকে চা-শ্রমিক বিপুল তন্ত্রবাইকে (৪০) ঘরের ছাদের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত ও মৃত অবস্থায় উদ্ধার করে। এছাড়া তার স্ত্রী অলক তন্ত্রবাইর (৩৫) শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায় বলে জানান তিনি।
পুলিশের এ কর্মকর্তা জানান, তাদের বড় মেয়ে শুভা তন্ত্রবাই (১৪) জানিয়েছে, তার বাবা-মা দু‘জনের মধ্যে শনিবার সন্ধ্যা ও রাতে ঝগড়া হয়। তবে রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। ছোট দু‘বোন বাবা-মায়ের কাছে থাকলেও শুভা পাশের একটি রুমে ঘুমিয়ে ছিল। সকালের দিকে ছোট বোনের কান্নাকাটি শুনে ঘরে ঢুকে বাবা-মাকে মৃত অবস্থায় দেখতে পায় বলে জানায় সে।
পুলিশ বলছে, বিপুল তন্ত্রবাই মধ্যে রাতের এক সময়ে চা-বাগানের কাজে ব্যবহৃত ধারালো দা দিয়ে কুপিয়ে স্ত্রী অলক তন্ত্রবাইকে হত্যা করেছেন। পরে নিজে ঘরের ছাদে দড়ি বেঁধে আত্মহত্যা করেছেন।
আইনিউজ/টিএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























