ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২১, ১০ আগস্ট ২০২০

২৪ ঘণ্টায় মৌলভীবাজারে করোনামুক্ত ১৪ জন

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন জেলার ১৪ জন কোভিড-১৯ রোগী। গত ২৪ ঘণ্টায় এই জেলার কোনো ব্যক্তির করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়ার তথ্য পাওয়া যায় নি।  

নতুন শনাক্ত ১৩ জন নিয়ে মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১১২ জনে। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৮২ জন। অন্যদিকে করোনা সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৩ জন। মৌলভীবাজারে বর্তমানে ১৭ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  

সোমবার (১০ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও  আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে জেলার করোনা পরিস্থিতির তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৩ জনের মধ্যে রাজনগরে ২ জন, কুলাউড়ায় ৪ জন, জুড়ীতে ৩ জন এবং সদর হাসপাতালের ৪ জন রয়েছেন। নতুন সুস্থদের মধ্যে কুলাউড়ায় ৮ জন, রাজনগরে ৫ জন এবং শ্রীমঙ্গলে ১ জন আছেন।

মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১১২ জন। এর মধ্যে সদরে ৬৫ জন, রাজনগরে ৭৮ জন, কুলাউড়ায় ১৫৪ জন, বড়লেখায় ৭৯ জন, কমলগঞ্জে ১০০ জন, শ্রীমঙ্গলে ১২৩ জন, জুড়ীতে ৯৭ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালের ৪১৬ জন রয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়