নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:০৮, ১২ আগস্ট ২০২০
মৌলভীবাজারে ৩৫ জন শনাক্তের দিনে মৃত্যু ১
মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে এক হাজার পেরিয়ে গেছে। গেল ২৪ ঘণ্টায় জেলাটিতে নতুন ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে জেলার একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের কেউ সুস্থ হন নি।
বুধবার (১২ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে জেলার করোনা পরিস্থিতির সার্বিক চিত্র জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার শনাক্ত ৩৫ জনের মধ্যে কুলাউড়ায় ৫ জন, বড়লেখায় ৩ জন, কমলগঞ্জে ৪ জন, শ্রীমঙ্গলে ৫ জন, জুড়ীতে ১ জন এবং সদর হাসপাতালের ১৭ জন রয়েছেন। এদিকে মারা যাওয়া একজন সদর হাসপাতালের আওতাধীন ছিলেন।
নতুনদের নিয়ে জেলায় বর্তমানে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১ হাজার ১৫৫ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৯৫ জন এবং মারা গিয়েছেন ১৪ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২০ জন কোভিড-১৯ রোগী।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























