কুলাউড়া প্রতিনিধি
ওমানে উটের আঘাতে কুলাউড়ার যুবকের মৃত্যু
মধ্যপ্রাচ্যের ওমানে উটের আঘাতে (লাথিতে) ফয়াজ মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ওমানের ইবরা শহরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত ফয়াজ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ দিলদারপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
ফয়াজের ছোট ভাই মো. রেনু মিয়া জানান, সাড়ে তিন বছর আগে ওমানে পাড়ি জমিয়েছিলেন ফয়াজ। তিনি ওমানের ইবরা শহরে একটি সবজি বাগানে কাজ করতেন। এছাড়াও তিনি ওই বাগানের পাশেই একটি উটের ফার্মে পার্টটাইম কাজ করতেন।
প্রতিদিনের মতো বুধবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে উটকে খাবার দিতে যান ফয়াজ মিয়া। এ সময় ফার্মের উটের লাথিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে স্থানীয় প্রশাসন তার লাশ উদ্ধার করে ইবরা হাসপাতালে নিয়ে যায়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























