নিজস্ব প্রতিনিধি
কুলাউড়ার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক করবী রঞ্জন আর নেই
মৌলভীবাজারের কুলাউড়ার নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সবার প্রিয় স্যার করবী রঞ্জন চক্রবর্তী আর নেই। বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, আত্মীয়স্বজন, শিক্ষার্থীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেট থেকে তাঁর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রথমে উত্তর কুলাউড়া উনার নিজ বাসায় আনা হবে। বিকালে উপজেলার বরমচালে তাঁর নিজ গ্রামের বাড়ি সিংগুরে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সাপ্তাহিক সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক এবং সকলের প্রিয় স্যার করবী রঞ্জন চক্রবর্তীর ছাত্র সঞ্জয় দেবনাথ বলেন, কতোটুকু চেতনাদীপ্ত থাকলে একজন মানুষ বহুমাত্রিক মনন ও মেধার অধিকারী হতে পারেন তার প্রমাণ আমাদের শ্রদ্ধেয় করবী স্যার (করবী রঞ্জন চক্রবর্তী)। স্কুলের শিক্ষকতা ছাড়াও দাবা, ব্যাডমিন্টন, কেরামবোর্ড, বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা কিসে নেই স্যার! ছাত্রদের বিভিন্ন বিষয়ে মৌলিক পাঠদানের পাশাপাশি স্যারের এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস ছিলো প্রশংসনীয়। যা আমাদের মনোজগৎ আলোড়িত করতো। তখনকার সময় স্যারদের সাথে খেলা পরম শ্রদ্ধা আর ভয়ের কারণে তা ছিলো অকল্পনীয়! কিন্তু করবী স্যার ছাত্রদের সাথে ব্যাডমিন্টন, দাবা খেলতেন। আমিও স্যারের সান্নিধ্যে খেলেছি, অনুপ্রাণিত হয়েছি। স্যারের সাথে আমাদের পারিবারিক সম্পর্কও ছিলো মধুর। নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের আমাদের সবার প্রিয় এই গুণী স্যার দীর্ঘদিন একাকীত্বসহ (সহধর্মিণী গত হয়েছেন অনেক আগে) বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ছাত্রদের ভাব মানসের শৈল্পিক রূপদানকারী করবী স্যার তাঁর অগণিত ছাত্রদের কাছে কখনোই বিস্মৃত হবেন না। স্যারের মৃত্যুতে গভীর শোক ও অতল শ্রদ্ধা।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























