নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা এক হাজার দুইশ ছাড়াল
দেশের অন্যান্য জেলার মতো মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমিত ব্যক্তির তালিকা বড় হচ্ছে। সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে প্রতিদিন এই জেলার নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হচ্ছে কোভিড-১৯ রোগীদের।
গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলার আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন করোনা সংক্রমিত ব্যক্তি। সেই সাথে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ সকল তথ্য জানা গেছে।
সেখানে দেখা গেছে, গতকালের শনাক্ত ৫১ জনের মধ্যে সদরে ৮ জন, রাজনগর ২ জন, কুলাউড়ায় ৫ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৭ জন, শ্রীমঙ্গলে ২ জন, জুড়ীতে ৩ জন এবং সদর হাসপাতালের ১৯ জন রয়েছেন। জেলায় করোনায় মারা যাওয়া ব্যক্তিটি সদর হাসপাতালের আওতাধীন।
নতুন শনাক্তদের নিয়ে বর্তমানে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১ হাজার ২০৬ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭২১ জন এবং মারা গিয়েছেন ১৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২০ জন কোভিড-১৯ রোগী।
মৌলভীবাজার মোট আক্রান্তের মধ্যে সদরে ৭৪ জন, রাজনগরে ৮০ জন, কুলাউড়ায় ১৬৪ জন, বড়লেখায় ৮৭ জন, কমলগঞ্জে ১১২ জন, শ্রীমঙ্গলে ১৩০ জন, জুড়ীতে ১০১ জন এবং সদর হাসপাতালের ৪৫৮ জন রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























