নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ জনে
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরও ৮ জনকে। তবে এ সময় কোনো করোনা রোগীর সুস্থ হওয়ার তথ্য পাওয়া যায় নি।
শুক্রবার (১৪ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ সকল তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেখা গেছে, নতুন শনাক্ত ৮ জনই মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাসিন্দা। অপরদিকে মারা যাওয়া দুইজনের মধ্যে একজন রাজনগর এবং অন্যজন সদর হাসপাতালের আওতাধীন।
মৃত ২ জন নিয়ে বর্তমানে জেলায় করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। যাদের মধ্যে রাজনগর ২ জন, কুলাউড়ায় ১ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৩ জন, জুড়ীতে ২ জন এবং সদর হাসপাতালের ৬ জন রয়েছেন।
মৌলভীবাজারে এখন পর্যন্ত কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১ হাজার ২১৪ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭২১ জন। জেলার বিভিন্ন উপজেলায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০ জন করোনা রোগী।
মৌলভীবাজার মোট আক্রান্তের মধ্যে সদরে ৭৪ জন, রাজনগরে ৮৮ জন, কুলাউড়ায় ১৬৪ জন, বড়লেখায় ৮৭ জন, কমলগঞ্জে ১১২ জন, শ্রীমঙ্গলে ১৩০ জন, জুড়ীতে ১০১ জন এবং সদর হাসপাতালের ৪৫৮ জন রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























