বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে বাস
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রামে ঢাকা থেকে আসা এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় বাসের চালক ও হেল্পারসহ ৪ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার ভোর ছয়টার দিকে চান্দ্রগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের চান্দগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে সিলেটের বিয়ানীবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রবাহী রূপসী বাংলা বাস চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের চান্দগ্রাম ব্রিজে উঠতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি ব্রিজের নিচে ছিটকে পড়ে একটি শৌচাগারের দেয়ালের সঙ্গে সজোরে ধাক্কা লেগে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এতে বাসের চালক ও হেল্পারসহ ৪ যাত্রী আহত হন। আহত চালক সেলিম মিয়া ও হেল্পার রবিন আহমদসহ বাসটিতে থাকা ২ যাত্রী বিয়ানীবাজার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত অন্যদের নাম পরিচয় জানা যায়নি। নিজবাহাদুরপুর ইউপির চেয়ারম্যান ময়নুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























