ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৫, ১৪ আগস্ট ২০২০
আপডেট: ২০:২৭, ১৪ আগস্ট ২০২০

পরিবেশ মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া

কোভিড-১৯ আক্রান্ত মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের আশু রোগমুক্তি কামনা করে জেলা পুলিশের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে জেলা পুলিশ কার্যালয়ের হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশের সদস্যসহ উপস্থিত সকলে মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুল রহমান, সহ-সভাপতি আজমল হোসেন, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হকসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১২ আগস্ট থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গত ৫ আগস্ট থেকে করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়