নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২১:২৮, ১৪ আগস্ট ২০২০
টাঙ্গুয়া ভ্রমনে এসে লাশ হয়ে ফিরলেন কলেজের ছাত্র
ঢাকা থেকে বন্ধুদের সাথে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দর্শনীয় স্থান উপভোগ করতে এসে লাশ হয়ে ফিরলেন ঢাকা তিতুমীর কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র জাহেদ চৌধুরী (২৫)। নিহত জাহেদ চৌধুরী ঢাকা ক্যান্টেনমেন্ট থানার মানিকদি এলাকার মৃত ফজলুল হক চৌধুরীর বড় ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে তাহিরপুর সদর বাজার নৌকাঘাট থেকে ঢাকা থেকে আগত ১১ জন বন্ধু নৌকা নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যায়। সেখান থেকে রাত্রি যাপনের উদ্দেশ্য সীমান্তবর্তী ট্যাকেরঘাট স্মৃতি সৌধের পাশে নৌকায় অবস্থান করে এবং সেখানেই তারা রাত্রি যাপন করে। রাত্রি যাপন শেষে আজ শুক্রবার (১৪ আগষ্ট) সকাল ৮ টায় নৌকায় থাকা সব বন্ধুরা নাস্তার উদ্দেশ্য রওয়ানা করার সময় সবাই উপস্থিত হলেও জাহেদ চৌধুরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষন খোঁজখুজির পর বন্ধুকে খুঁজে না পাওয়ায় বিষয়টি তারা তাহিরপুর থানায় অবগত করেন।
খবর পেয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে দিনব্যাপী খোঁজাখুজির পর বিকেল ৪ টায় ট্যাকেরঘাট স্মৃতিসৌধের পাশে হাওর থেকে কোনা জাল দিয়ে জাহেদ চৌধুরীর লাশ উদ্ধার করা হয়। ওসি আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে সেই সাথে তাহিরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























