ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার

প্রকাশিত: ১১:৫৯, ১৫ আগস্ট ২০২০
আপডেট: ১২:১০, ১৫ আগস্ট ২০২০

মৌলভীবাজারে জাতীয় শোক দিবস পালিত

আজ শনিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী।

বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালীসহ বিভিন্ন অনুষ্টানের মধ্যে দিয়ে মৌলভীবাজারে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল ৯ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন।

পরে মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ ও সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন শ্রদ্ধা জানান ।পরে সরকারী-বেসরকারী প্রতিস্টান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতীক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধু ম্যুরালে ।

এরপর জেলা আওয়ামীলীগ এর আয়োজনে একটি শোক র‌্যালী সারা শহর প্রদক্ষিন করে। এ শোক র‌্যালীতে আওয়ামীলীগ এর সকল সহযোগী সংগঠনের নেতাকমিরা অংশ গ্রহন করেন।এছাড়া দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপি নানা কমসূচি গ্রহন করেছে।

আইনিউজ/টিএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়