ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৮, ১৫ আগস্ট ২০২০

মৌলভীবাজারের আন্তজেলা দুর্ধর্ষ ২ ডাকাত আটক

মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের আন্তজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা মূল্যর ১টি স্বর্ণের চেইন উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানা সোয়াগাজী এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। আটককৃত ২ জন হলেন রজব আলী (৩৫), খলিল মিয়া (৪৫)।

তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলায়। আটক ডাকাত রজব আলীর বিরুদ্ধে একাদিক থানায় ডাকাতি মামলাসহ মোট ০৮টি মামলা এবং খলিল এর বিরুদ্ধে ০৫ টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আসামী দুর্ধর্ষ প্রকৃতির ডাকাত। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানাসহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেফতারের পর ডাকাত খলিল মিয়ার দেওয়া তথ্যমতে একটি স্বর্ণের চেইন, যার মূল্য অনুমানিক ৪০ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়