নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে ৮ জন সুস্থের দিনে মৃত্যু ১
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৮ জন করোনা রোগী। একই সময়ে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন জেলার ১ জন। তবে এ সময় কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয় নি।
রোববার (১৬ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ সকল তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া আটজনের মধ্যে রাজনগরে ১ জন এবং কুলাউড়ায় ৭ জন রয়েছেন। জেলার মারা যাওয়া একজন করোনা রোগী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাসিন্দা।
মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১ হাজার ২২০ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৪২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮ জন। মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২২ জন কোভিড-১৯ রোগী।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























