ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪২, ১৬ আগস্ট ২০২০
আপডেট: ১৬:৪৯, ১৬ আগস্ট ২০২০

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা পাঠ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা পাঠ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সাড়ে ১১ টার দিকে পুলিশ লাইন মুন হলে অনুষ্ঠিত হয়। 

পুলিশ সুপার ফারুক আহমেদ এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে কুরআন তেলোয়াত করেন পুলিশ লাইন জামে মসজিদের ইমমাম মোঃ বজলুর রহমান। বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান পরিবেশন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান। অনুষ্টানে পুলিশের সকল কর্মকার্তাসহ জেলার প্রতিটি থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে অতিথিদের হাতে পুলিশ সুপারের লিখা বই উপহার দেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়