ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৮, ১৬ আগস্ট ২০২০

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একই দিনে ২ জন  নিহত হয়েছেন। উপজেলার পৃথক দুটি স্থানে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

জানা যায়, রোববার (১৬  আগষ্ট) সকালে ফুলতলা ইউনিয়নে বিরইনতলা গ্রামের মৃত হবিব আলীর পুত্র দিনমজুর ওয়াহিদ সকালে ইউনিয়নের সামনে আশা ব্যাংকের পাশে প্রবাসী উস্তার আলীর মালিকাধীন একটি কাচা টিনের ঘরে কাজ করতে আসেন। দুপুর সাড়ে ১২টায় অসাবধানতাবশত ঘরের টিনের ভেতর দিকে থাকা বিদ্যুতের তার টিনে কেটে যাওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

অপরদিকে বিকাল সাড়ে ৫ টার দিকে সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গনের ১৪ বছরের শিশু বৈদ্যুতিক তার পানিতে সংযোগ থাকায় সেখানেই সে মারা যায়।

এলাকাবাসীর অভিযোগ, বৈদ্যুতিক তার খুটি থেকে পানিতে পড়ে যায়। কিন্তু পিডিবির অসাবধানতায় তা রক্ষণাবেক্ষণ না করার কারণে শিশুটি ওই নালায় পড়ে মারা যায়। নিহত শিশুর নাম ইমাদ উদ্দিন হুসাইন (১৪)। সে পাতলাসাঙ্গন গ্রামের  ইসলাম উদ্দিনের ছেলে।

বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (জুড়ী) আনসারুল কবির শামীম জানান,ঘটনার খবর পেয়ে আমি লোক পাঠিয়েছি। পিডিবি'র গ্রাহকরা নিজের বাড়ি কিংবা ঘরের বিদ্যুতের তার তারা নিজেরা ক্রয় করে লাগান। অনেক সময় গ্রাহকরা মানসম্মত তার না লাগানোর কারণে এ রকম দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে বৈদ্যুতিক তার যে পানিতে পড়ে গেছে এটা কেউ অভিযোগ দেয়নি যদি আমরা জানতাম সাথে সাথেই মেরামত করতাম।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, উভয়ের ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়