মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:১৪, ১৬ আগস্ট ২০২০
আজিজুর রহমান ও শাহাব উদ্দিনের রোগমুক্তি কামনায় মৌলভীবাজার জেলা যুবলীগের দোয়া ও প্রার্থনা
করোনাভাইরাসে আক্রান্ত বর্ষীয়ান রাজনীতিবদ বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন আহমদের আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বাদ আছর হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি মহি উদ্দীন চৌধুরী ফহিম ও শামীম আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিত, সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, কয়ছর আহমদ ও হোসেন মোহাম্মদ ওয়াহিদ সৈকত।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।
এদিকে জেলা যুবলীগের উদ্যোগে রোববার সন্ধ্যা ৭ টায় শ্রী শ্রী নতুন কালি বাড়ি প্রাঙ্গণে রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন, জেলা যুবলীগের সহ সভাপতি বিকাশ ভৌমিক, যুগ্ম সম্পাদক পান্না দত্ত।
দোয়া ও প্রার্থনায় জেলা যুবলীগ নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























