ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩, ১৮ আগস্ট ২০২০

মৌলভীবাজারে করোনাজয়ীর সংখ্যা সাড়ে সাতশ ছাড়াল

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৪ জন করোনা রোগী। এ সময়ে কেউ করোনায় আক্রান্ত বা মারা যান নি। 

মঙ্গলবার (১৮ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ সকল তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া চারজনের মধ্যে কমলগঞ্জে ২ জন এবং শ্রীমঙ্গলে ২ জন রয়েছেন।

এদিকে মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৫০ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮ জন। মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২২ জন কোভিড-১৯ রোগী। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়