ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২:৫০, ১৮ আগস্ট ২০২০
বড়লেখা থেকে ৩০১ পিস ইয়াবাসহ যুবক আটক
মৌলভীবাজার জেলার বড়লেখা থেকে ৩০১ পিস ইয়াবাসহ খালেদ মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৭ আগস্ট) বিকাল পাঁচটার দিকে সিনিয়র এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়লেখা উপজেলার পূর্ব শাহবাজপুর বাজার থেকে তাকে আটক করে। সে স্থানীয় ইসলামপুর গ্রামের জমির আলীর ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ আটক আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক মামলা দায়েরপূর্বক তাকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























