নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৬৯ জনে
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২৭ জন। একই সময়ে সুস্থ হয়েছেন জেলার ৩৮ জন করোনা রোগী। এ সময় কোভিড-১৯ রোগে মারা গেছেন ১ জন।
বুধবার (১৯ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ সকল তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৭ সদরে ২ জন, রাজনগর ১ জন, কুলাউড়ায় ১ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ১ জন, শ্রীমঙ্গলে ৩ জন এবং সদর হাসপাতালের ১৪ জন রয়েছেন। জেলায় করোনায় মারা যাওয়া ব্যক্তিটি সদর হাসপাতালের আওতাধীন।
নতুন শনাক্তদের নিয়ে মৌলভীবাজার করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৬৯ জনে। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৯২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৯ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























