ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৪, ১৯ আগস্ট ২০২০
আপডেট: ০১:১৬, ২২ আগস্ট ২০২০

মৌলভীবাজারে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান

মৌলভীবাজারে গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি যথাভাবে প্রতিপালিত হচ্ছে না। কিছু গণপরিবহনে যাত্রী কম থাকলেও বেশ কিছু বাসে যাত্রীদের ঠাসাঠাসি অবস্থা দেখা গেছে। এমন বিশৃঙ্খল অবস্থা নিরসনে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে শহরের গুরুত্বপূর্ণ ঢাকা বাসস্ট্যান্ড সড়কে জেলা প্রশাসন পরিচালিত এ অভিযানে গণপরিবহনে নিরাপদ দূরত্বে না বসা, মাস্ক পরিধান না করা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করার অপরাধে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়।

কোদালিপুর এলাকায় অভিযান সময় দেখা গেছে, গণপরিবহন গুলোতে নেই শারীরিক দূরত্ব, মাস্ক পরিধান করছেন না, বাসের হেলপারের কাছে নেই কোন হ্যান্ড স্যানিটাইজার।

সামাজিক অনুষ্ঠানে ৫-৬ জনের অনুমতি থাকলেও, দেখা যাচ্ছে গাড়িতে ঠাসাঠাসি করে যাচ্ছেন নেই মূখ মাস্ক। পুলিশ দেখার সাথে সাথে পকেট থেকে মাস্ক বের করছেন । এমন অপরাধে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়।

 মৌলভীবাজার জেলা প্রশাসন পরিচালিত অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মৌসুমী আক্তার ও অর্ণব মালাকার।

এসময় মোবাইল কোর্ট দন্ডবিধি-১৮৬০ এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী, ১৮ টি মামলার ও ১১ হাজার ৬শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সচেতনতামূলক কার্যক্রমের অংশ বিতরণ করা হয়েছে হিসেবে ২০০ টি মাস্ক।

আইনিউজ/কেএইচ শাওন/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়