ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০:১৩, ১৯ আগস্ট ২০২০
বকেয়া বেতনের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের বিক্ষোভ
প্রেসিডেন্ট হোটেলের ৫২ জন শ্রমিক ছাটাই ও বকেয়া বেতন এবং শ্রম আইনের বর্নীত পাওনা আদায়ের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে হোটেল শ্রমিকরা।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যেগে বুধবার (১৯ আগস্ট) বিকেলে সাড়ে ৪টায় নগরীর তালতলার অফিস থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ইউসুফ জামিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ছফর আলী খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হারনুর রশিদ, জেলার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উজ্জল, নগর মহিলা কমিটির সাধারণ সম্পাদক রিনা বেগম, বন্দর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, চাইনিজ রেস্টুরেন্ট শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন- মোহাম্মদ টিটু মিয়া, আহমদ, তাহের, মোহাম্মদ শামীম, জসিম, মোহাম্মদ আজিজ, মো. শামীম, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ মোবারক, মো ফজলু মিয়া, মামুন, মুক্তার, জাবেদ, আমির আলী, কাওছার আহমদ, হোটেল শ্রমিক ইউনিয়নের শাহপরান শাখার সাংগঠনিক সম্পাদক দুদু মিয়া, মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ আহমদ প্রমুখ।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- পাওনা বেতন ও আইনী সুবিধা প্রদান, শ্রমিক কর্মচারীদের চাকরী বহাল থাকতে হবে এবং প্রতি মাসে তাদের জমা টাকা তাদের মাঝে ফেরত দিতে হবে।
এসময় বক্তারা বলেন, হোটেলের মালিক বাচ্চু মিয়ার কাছে আমাদের পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন পুলিশ এবং সন্ত্রাসীসহ বিভিন্ন মানুষ দিয়ে হুমকী প্রদান করেন। অচিরে হোটেল খুলে চাকরি বহাল করতে হবে, না হয় সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য দিতে হবে।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























