ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৬, ১৯ আগস্ট ২০২০

কমলগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা-সিলেট রেলপথের কমলগঞ্জ উপজেলার গোবিন্দপুর (জালালীয়া) এলাকা থেকে অজ্ঞাত (১৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে নিহত যুবকের মরদেহ রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার সকালে কমলগঞ্জের ভানুগাছ-শমসেরনগর রেল স্টেশনের মধ্যবর্তী গোবিন্দপুর (জালালীয়া) এলাকায় রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়, ঘটনাস্থল রেলওয়ে পুলিশের হওয়ায় মরদেহ উদ্ধার না করে রেলওয়ে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেয়। পরে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়।

এ সময় নিহতের পাশ থেকে একটি কোরআন শরীফ উদ্ধার করা হয়। নিহত যুবকের মুখের ডান পাশে থেতলে যাওয়ার আঘাত রয়েছে। ঘটনাটি রহস্যজনক মনে হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়