নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:০৩, ২০ আগস্ট ২০২০
মৌলভীবাজারে করোনাজয়ীর সংখ্যা আটশ ছাড়াল
মৌলভীবাজারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে আক্রান্ত বাড়লেও জেলায় সুস্থ হয়ে উঠছেন অনেক কোভিড রোগী। সিভিল সার্জনের কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, মৌলভীবাজার জেলায় করোনাজয়ীর সংখ্যা আটশ ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় এই জেলায় করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২০ জন। একই সময় সুস্থ হয়ে উঠেছেন ১০ জন করোনা রোগী। তবে সেই সময় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যান নি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ সকল তথ্য জানানো হয়েছে।
জেলায় নতুন শনাক্ত ২০ জনের মধ্যে সদরে ২ জন, রাজনগর ২ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ১ জন, শ্রীমঙ্গলে ১ জন, জুড়ীতে ২ জন এবং সদর হাসপাতালের ১১ জন রয়েছেন। সুস্থ হয়ে উঠা ১০ জনের মধ্যে সদরে ৪ জন, কমলগঞ্জে ১ জন এবং জুড়ীতে ৫ জন রয়েছেন।
এখন পর্যন্ত মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮৯ জন। যাদের মধ্যে মারা গেছেন ১৯ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৮০২ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























