বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় মাস্ক না পরায় ও অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও মাস্কের ব্যবহার নিশ্চিত করতে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার দাসের বাজার ও চান্দগ্রাম বাজারে অভিযান চালানো হয়।
এসময় মাস্ক না পরায় এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘন করে অধিক যাত্রী পরিবহনের দায়ে ১৮টি মামলায় ৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। অভিযানে সহায়তা করেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও বড়লেখা থানা পুলিশ সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছে। এরপরও মানুষজন সচেতন হচ্ছে না। স্বাস্ব্যবিধি মানছেন না। তারা মাস্ক ছাড়া বাইরে অবাধে ঘোরাফেরা করছেন।
এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাসের বাজার ও চান্দগ্রাম বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে সহায়তা করে থানা পুলিশ। অভিযান চলাকালে মাস্ক না পরায় এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘন করে অধিক যাত্রী পরিবহনের কারণে ১৮টি মামলায় ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। যারা স্বাস্থ্যবিধি মানছেন না আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
আইনিউজ/এ.জে লাভলু/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























