ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৫, ২০ আগস্ট ২০২০

আজিজুর রহমানের কবর জিয়ারত করলেন পররাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেট থেকে সড়কপথে ঢাকায় যাওয়ার সময় মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামে সাবেক গণপরিষদ সদস্য ও সংসদ সদস্য, স্বাধীনতা পুরস্কারে ভূষিত সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কবর জিয়ারত করেন।

এ সময় আজিজুর রহমানের ছোট ভাই সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মো. জামাল উদ্দিন, পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক সজিব আহসানসহ মরহুমের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান নির্লোভ ও সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। প্রয়াত আজিজুর রহমানকে অনুসরণ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের স্মরণে জেলায় বৃহস্পতিবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়