ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৮, ২০ আগস্ট ২০২০
আপডেট: ১৫:৩৭, ২১ আগস্ট ২০২০

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় HFNC স্থাপন

করোনা রোগীদের চিকিৎসায় মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে বিএমএ সদস্য চিকিৎসক, স্থানীয় বাসিন্দা এবং প্রবাসীদের উদ্যোগে স্থাপন হয়েছে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা- এইচএফএনসি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিএমএ সভাপতি ডা. শাব্বির হোসেন খানের সভাপতিত্বে এইচএফএনসি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পারথি সারথি দত্ত, সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ, মেয়র ফজলুর রহমান, ব্যবসায়ী হাসিব হোসেন খান, মনোয়ার আহমেদ রহমানসহ হাসপাতালের চিকিৎসকেরা।  

ডা. শাব্বির হোসেন খান বলেন, বিএমএ চিকিৎসক, স্থানীয় বাসিন্দা এবং প্রবাসীদের উদ্যোগে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ-তে ম্যানিফোল্ড সিলিন্ডার অক্সিজেন প্লান্টসহ তিনটি এইচএফএনসি এবং কোভিড ডেডিকেটেড আইসিইউ সুরক্ষা স্থাপন ও হস্তান্তর করা হয়েছে। এই উদ্যোগের ফলে এখন করোনা রোগীদের উচ্চমাত্রায় অক্সিজেন দেওয়া যাবে, ফলে বাঁচবে মানুষের প্রাণ।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়