ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯:৫০, ২১ আগস্ট ২০২০
দলই বাগান খুলে দেয়ার দাবি জানালো চা শ্রমিক ফেডারেশন
দৈনিক ন্যূনতম মজুরি ৫শত টাকা নির্ধারণ করে চুক্তি সম্পাদন, দলই বাগান খুলে দেওয়া ও তারাপুর চা বাগানের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখা।
শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে মানববন্ধন এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চা শ্রমিক ফেডারেশনের রতœা বসাকের সভাপতিত্বে ও সন্দিপ রঞ্জন নায়েকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসদ জেলা সমন্বয়ক ও চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আবু জাফর, চা শ্রমিক ফেডারেশন দিপা দাশ, নিপা মোধি, লক্ষিন্দর, ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১০২ টাকা মজুরি চুক্তির মেয়াদ আজ থেকে প্রায় ২০মাস পূর্বে শেষ হয়ে গিয়েছে। মালিকরা নানা অজুহাতে নতুন মজুরি চুক্তি সম্পাদন না করে ১০২ টাকা মজুরিতে কাজ করতে বাধ্য করছে শ্রমিকদেরকে।
বক্তারা আরও বলেন, মালিক পক্ষের শ্রম স্বার্থ-বিরোধী পদক্ষেপের কারণে দলই বাগান বন্ধ। একইভাবে মালিক পক্ষের সহযোগিতায় তারাপুর চা বাগানে ভূমি দখল প্রক্রিয়া চলছে।
বক্তারা অবিলম্বে, দৈনিক ন্যূনতম মজুরি ৫শত টাকা নির্ধারণ করে চুক্তি সম্পাদন,দলই বাগান খুলে দেয়ার ও তারাপুর চা বাগানের ভূমি দখল বন্ধের দাবি জানান।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























