ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৬, ২২ আগস্ট ২০২০
আপডেট: ১৪:১৯, ২২ আগস্ট ২০২০

মৌলভীবাজারের ইমামবাজারে হত্যা মামলার আসামি গ্রেফতার

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ইমামবাজারে সিএনজি স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে  নিহত অটোরিকশাচালক মো. ফজলু মিয়া হত্যার আসামি সোহেল আহমদকে (৩৫) গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) ভোর রাতে সদর উপজেলার আটঘর এলাকা অভিযান করে আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কৃত সোহেল আহমদ সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মদরিছ মিয়া ছেলে।

পুলিশ সূত্রে জানা যান, ২৮ জুলাই দুপুরে ইমাম বাজার সিএনজি স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে   দুই গ্রুপের সংঘর্ষে মো. ফজলু মিয়া নামক এক অটোরিকশাচালক নিহত হন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

পরিবারের পক্ষ থেকে মৃত ফজলু মিয়ার স্ত্রী মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করে পুলিশ এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়