ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৬, ২২ আগস্ট ২০২০

করোনায় আক্রান্ত বড়লেখার উপজেলা প্রকল্প কর্মকর্তা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. উবায়েদ উল্লাহ খান। বর্তমানে তিনি কিশোরগঞ্জ শহরে তার নিজ বাড়িতে অবস্থান করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে দশটায় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, করোনার উপসর্গ থাকায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. উবায়েদ উল্লাহ খান গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শুক্রবার তার করোনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। তিনি তার বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, দায়িত্ব পালনকালে তিনি করোনা আক্রান্ত কারো মাধ্যমে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি তার গ্রামের বাড়িতে আইসোলোশেন রয়েছেন। আমরা তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিচ্ছি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়