নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:১৫, ২২ আগস্ট ২০২০
মৌলভীবাজারে ২৪ জন শনাক্তের দিনে সুস্থ নেই
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২৪ জন। তবে এ সময় কোনো কোভিড-১৯ রোগী সুস্থ বা মারা যান নি। এ নিয়ে জেলায় মোট আক্তান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৭ জনে।
শনিবার (২২ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ সকল তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে সদরে ১ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ১ জন, জুড়ী ১ এবং সদর হাসপাতালের ১৮ জন রয়েছেন।
জেলায় এখন পর্যন্ত আক্রান্ত ১,৩৩৭ জনের মধ্যে সদরে ৮২ জন, রাজনগর ৯৫, কুলাউড়া ১৭৪, বড়লেখায় ৯৫ জন, কমলগঞ্জে ১১৯ জন, শ্রীমঙ্গলে ১৪৪ জন, জুড়ী ১০৪ এবং সদর হাসপাতালের ৫২৪ জন রয়েছেন।
মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮০২ জন এবং মারা গেছেন ১৯ জন। বর্তমানে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন।
আইনিউজ/এসডিপি /কেএস
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























